📍 ঢাকা▣ রবিবার, ১৪ জুন ২০২৬

হাসনাতের নেতৃত্বে জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির কমিটি গঠন

🔊অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার (১ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।

এই কমিটির প্রধান করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উপ-প্রধান করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।

কমিটির সদস্য কাজী রাইসুল ইসলাম (জুলাই আহত যোদ্ধা), শারমিন সুলতানা (শহীদ জুয়েলের বোন), জাহিদ হাসান (গুম হওয়া পরিবারের সদস্য), মো. মাহবুব আলম, অ্যাডভোকেট খন্দকার রাকিব, অ্যাডভোকেট ওমর ডালী, অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার, অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, তামিম আহমেদ ও আরমান হোসাইন।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি
আগের খবর
পরের খবর