প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা[/gpt3]

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্ল্যাকার্ড হাতে অবস্থান নেবেন তাঁরা। এনসিপির মিডিয়া সেল এসব কথা জানিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদের প্রথম অধিবেশনে ‘জনতার দাবি’ তুলে ধরতেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এনসিপির পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

দলটি বলছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এসব দাবি জানানো হচ্ছে।

 

বাংলা ম্যাগাজিনএস এইচ

[/gpt3]
বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।