‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান[/gpt3]

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান বলেছেন, “বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করার প্রস্তাব ছিল জামায়াতে ইসলামীর এবং তার হাতে শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা। এমনকি জামায়াত ও এনসিপির চাপে তাকে দিয়ে বেশ কিছু অধ্যাদেশও জারি করিয়েছে অন্তর্বর্তী সরকার।”

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টা ৫ মিনিটে নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি।

ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা দান করে গেছেন নাহিদ ইসলামরা। তাদের এই ভুলের খেসারত বিএনপিকে দিয়ে দেওয়ানোর চাপ থাকতেই পারে। কিন্তু সেটা পরিমিতভাবে।’

তিনি আরও লিখেছেন, ‘গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে হাটল জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে (যদিও ভোটের সময় নরম অবস্থানে ছিল)। কিন্তু তাদের এই হটকারিতার জন্যই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।’

 

বাংলা ম্যাগাজিনএস এইচ

[/gpt3]
বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।