📍 ঢাকা▣ সোমবার, ২২ জুন ২০২৬

জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

🔊অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতে জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে কাজ করেছে। এ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে জামায়াতকে পৌঁছাতে তার অবদান ভুলে যাওয়া উচিত নয়। জামায়াতকে এ কারণে খালেদা জিয়ার অবদানও স্মরণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ। একটি কথা মনে রাখবেন, স্বাধীনতার পরও কিছু মেধাবী ব্যক্তি এসেছিলেন, যারা জাসদ গঠন করেছিলেন। তবে বাড়াবাড়ি করার কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে। আমরা যেন সবকিছু ধৈর্যের সঙ্গে হজম করার তৌফিক পাই—এ লক্ষ্যেই আমি কথাটি আপনাদের উদ্দেশে রাখছি।’

সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আজকের বিরোধীদের চিনতে সমস্যা হলেও অতীতের কঠিন নির্বাচন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।’

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি
আগের খবর
পরের খবর