ভোট হালাল হলে গণভোট হারাম কেন, প্রশ্ন জামায়াত আমীরের

বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট আর গণভোট; একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন?

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জামায়াত আমীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যদি সংসদে এর (গণভোট) সমাধান না হয়, তাহলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করে ছাড়ব।

ঈদযাত্রার বিষয়ে শফিকুর বলেন, ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও মন্ত্রীর কথায় জাতির কাছে আমরা লজ্জিত। এটা অমানবিক ও অপরাধ। তাদের উচিত ছিল যাত্রা আরামদায়ক করা। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে।

দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমীর বলেন, গাজা ও ইরানে বর্বরতা চলছে; নিশ্চয় আল্লাহ মজলুমদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।