Voice World BD News

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ, ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ, ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির

তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, “জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।”

তিনি আরো বলেন, সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলবেন, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

মতবিনিময় সভায় দেশের রাজনীতি, আইনশৃঙ্খলা, নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেছেন ডা. শফিকুর রহমান।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

Exit mobile version