সাংবিধানিক স্বৈরাচারের চেষ্টা হলে রাজপথে নামবে জনগণ: আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, অতীতের মতো সাংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা করা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে।

রোববার (২২ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. আযাদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই প্রক্রিয়া বিলম্বিত করা হলে তা জনমনে ক্ষোভ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে বড় ধরনের গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে গণভোটের রায়ের ভিত্তিতে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, অতীতের মতো ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

এ সময় তিনি ঈদযাত্রায় সারাদেশে যাত্রীদের হয়রানি ও অব্যবস্থাপনার সমালোচনা করেন। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি দাবি করেন, এবারের ঈদে যাত্রী ভোগান্তি গত ২০ বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জনগণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বাংলা ম্যাগাজিনএস এইচ

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।