Voice World BD News

সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচন দিন : গোলাম পরওয়ার

সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচন দিন : গোলাম পরওয়ার

সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচন দিন : গোলাম পরওয়ার

দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সাহস থাকলে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক।’

সোমবার (২৩ মার্চ) কক্সবাজার সফরের শুরুতে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে বিচার বিভাগ কখনোই পুরোপুরি স্বাধীন থাকতে পারে না—এ নিয়ে জামায়াতে ইসলামী উদ্বিগ্ন।’

তিনি অভিযোগ করেন, যেখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেখানে প্রার্থীরা ট্রাইব্যুনালে আপিল বা রিট করবেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ উপজেলা ও পৌরসভায় প্রশাসক বসানো জাতির সঙ্গে করা প্রতিশ্রুতির সরাসরি ইউটার্ন। সরকারের উচিত, শুরুতে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো।’

তিনি আরো বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেওয়া জরুরি।’

 

বাংলা ম্যাগাজিন / এসএন

Exit mobile version