জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়: গোলাম পরওয়ার

জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারী ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি- ফায়সালা তিনিই করবেন।

মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।

বিএনপির কপাল খারাপ মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের কপাল খারাপ না। জনগণের কপালও খারাপ না। যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কপাল খারাপ।

বিএনপির প্রতি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ৫ আগস্ট থেকে শিক্ষা নিন, রাজনীতিতে নতুন সংকট তৈরি করবেন না এবং জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসাবে আপনাদের পাশে থাকবো। জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চার কোটি মানুষের রায় কে অবজ্ঞা করার ষড়যন্ত্র রুখতে দেশবাসী কে সতর্ক থাকতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা ভঙ্গ করেছে। জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে স্বাক্ষর করা হয়েছিল, কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।