কক্সবাজারে ১০০ কোটি টাকার মাদক ধ্বংস: আদালতের তত্ত্বাবধান

কক্সবাজারে আদালতের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির উদ্যোগে বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত সর্বমোট ২১,৯৩,২১৭ (একুশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত সতের) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬৮ লিটার দেশীয় চোলাই মদ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬৫,৮০,১০,৪০০ (পঁয়ষট্টি কোটি আশি লক্ষ দশ হাজার চারশত) টাকা।

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান এবং ফৌজদারি কার্যবিধির প্রযোজ্য ধারা অনুযায়ী আদালতের অনুমোদনক্রমে।

এসময় ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

Exit mobile version