Voice World BD News

‘ফাঁসিতে ঝুলব, নয়তো আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করব’

‘ফাঁসিতে ঝুলব, নয়তো আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করব’

হয় ফাঁসিতে ঝুলব, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক। চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইবি ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে এমন বক্তব্য দেন তিনি।

এ সময় বক্তব্য দিতে গিয়ে ওমর ফারুক বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’

Exit mobile version