অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর মডেল থানার এসআই (নিঃ) এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে এএসআই মোঃ মাজেদুর রহমান, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ সামিউর রহমান ও নারী কনস্টেবল মাসুমা খাতুন সদর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন।
বিকাল ৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় জমিলা বেগমের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ বিকেল ৩:৪৫ ঘটিকার সময় উক্ত এলাকায় অভিযানে যায়।
বাংলা ম্যাগাজিন /এস পি



