চোরকে ধরে ১০০ রাকাত প্রসঙ্গে নামাজ পড়ালেন দোকান মালিক বগুড়ার

বগুড়ার আদমদীঘি উপজেলায় ফার্মেসি দোকান থেকে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়েছেন দোকান মালিক। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এই সুযোগে আলামিন তার ওষুধের দোকানের গেটে চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন। এ সময় চেয়ার ভেঙে তিনি পড়ে যান। পরে পার্শ্ববর্তী দোকানদার মাসুদ বিষয়টি টের পেয়ে দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। এরপর লোকজন জড়ো হলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করেন। একপর্যায়ে স্থানীয়রা শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।

পার্শ্ববর্তী কিটনাশক দোকানি জিল্লুর রহমান মামুন জানান, যদি অভিযুক্তকে শাস্তিস্বরূপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো, তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত আলামিন তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এরপর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।