প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে, অথচ জন্ম নেওয়ার মাত্র ১৪ দিনের মাথায় নিজের নিষ্প

প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে, অথচ জন্ম নেওয়ার মাত্র ১৪ দিনের মাথায় নিজের নিষ্পাপ সন্তানকে পানির ড্রামে ডু/বিয়ে হ/ত্যা করার এক হাড়হিম করা ঘটনা সামনে এসেছে। কূলের সন্তানকে এমন নির্মমভাবে হ/ত্যা করায় ঘা/তক মায়ের ফাঁ/সির দাবি জানিয়েছেন হতভাগ্য পিতা ও স্বজনরা।

​ঘটনার বিবরণে জানা যায়, শিশুটির বাবা কাজের সূত্রে বাইরে থাকার সময় বাড়িতে পরিবারের লোকজনের কাছে ফোন করে সন্তানকে ভিডিও কলে দেখতে চান। কিন্তু হঠাৎ করেই শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একেকজন জিন-ভূতের ভয় বা বাচ্চা চুরির শঙ্কা প্রকাশ করলেও পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হতে থাকে।

​পরবর্তীতে বিষয়টি পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানোর উদ্যোগ নেওয়া হয়। ঠিক সে সময় ঘরের পানির ড্রাম খুলতেই সবার চোখ ছানাবড়া হয়ে যায়। দেখা যায়, ড্রামের ভেতরের পানিতে নিমজ্জিত অবস্থায় ভেসে আছে মাত্র ১৪ দিন বয়সী অবুঝ শিশুটির নিথর দেহ।

​পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক মা নিজেই নিজের সন্তানকে পানিতে ডু/বিয়ে হ/ত্যার কথা স্বীকার করেছে। পশুর চেয়েও নিকৃষ্ট এই হ/ত্যাকা/ণ্ডের বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জানান, নিজ হাতে নিজের র/ক্তকে এভাবে যে মা শেষ করে দিতে পারে, আদালতের কাছে তার একমাত্র শাস্তি ফাঁ/সিই হওয়া উচিত। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় ও শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা ম্যাগাজিন /এস পি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।