‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’

হোম
খেলাধুলা
‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’
প্রকাশিত: ১৬:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:২২, ১ সেপ্টেম্বর ২০২৬
নিশাত আহমেদ || রাইজিংবিডি.কম

বিশ্বকাপের সোনালী শিরোপা হাতে মেসি।
গোটা বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা এর আগে আর কোনো কাগজের ছিলো বলে মনে হয় না। বা একটি সোনালি কলমের।
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot(‘/80021875/RisingBD_300x250’, [300, 250], ‘gpt-passback21’).addService(googletag.pubads());
googletag.enableServices();
googletag.display(‘gpt-passback21’);
});
ডায়েরির তিন টুকরো কাগজের ওপর সোনালি কলম দিয়ে লেখা কয়েক ছত্রই তো। সে কয়েক ছত্রে বিশ্বজোড়া শতকোটি মানুষের মনে এমন রক্তক্ষরণ এনে দেওয়ার ক্ষমতা কি খোদ শেক্সপিয়ারেরও ছিল? বা রবীন্দ্র-নজরুলের? শেলি-কিটসের? সাহিত্যবিদরা ভালো বলতে পারবেন। আবার বলা যায় না, কাল রাত থেকে হয়তো তাঁদেরও অনেকে ব্যথাতুর হয়েছেন ওই তিন কাগজের ফেরে।
আরো পড়ুন

মেসির বিদায়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে বার্তা দিলেন

মেসি-এমবাপে-হালান্ড-রাউদের পেছনে ফেলে ইয়ামালের ইতিহাস

আর্জেন্টিনার জার্সিতে মেসির ৬টা বিশেষ মুহূর্ত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন জাদুকর মেসি
ডায়রির ৩ পাতায় লিখে নিজের বিদায়ের সিদ্ধান্ত জানান মেসি।
googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1684647258213-0’); });
দুদিন আগেই ইন্টার মায়ামির হয়ে একাই চার গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে আবারও সেই আলোচনার জন্ম দিয়েছেন, যে আলোচনা এর আগেও আরও অন্তত লক্ষাধিকবার ফুটবলপ্রেমীদের চায়ের কাপে ঝড় তুলেছে- ‘মেসি জাদুর শেষ কোথায়?’
googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-2189815-8’); });
আমাদের রাত হতে পারে, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে তখন সকাল। চার গোল করার দুদিন পর এমনই এক সকালে কী ভেবে ওই কয়েক ছত্র লিখে পুরো বিশ্বে কান্নার রোল উঠিয়ে দিলেন, তিনিই ভালো বলতে পারবেন। জাদুকরেরা ভীষণ খেয়ালি হন, আবেগী হন। সেই খেয়ালের নাগাল পাওয়া আপনার-আমার কম্মো নয়। আমরা শুধু জাদুকরের জাদু দেখে মুগ্ধই হতে পারি। অবিশ্বাসে মাথা নাড়াতে পারি। আর বিড়বিড় করে বলতে পারি, ‘এও কী সম্ভব?’
তিন কাগজের টুকরোয় লেখা জাদুকরের কয়েক ছত্র পড়ে ঠিক যেমনটা আবারও বলে উঠেছি, এও কি সম্ভব?
যে এখনও একাই চার গোল করে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেয়, যে দু-মাস আগেও বিশ্বকাপের মতো মঞ্চে একাই ভঙ্গুর দলকে ফাইনালে উঠিয়ে দেয় পা-জোড়ার কারুকাজে, খেলোয়াড়ি সামর্থ্যের দিক দিয়ে তর্কযোগ্যভাবে যে এখনও ক্যারিয়ারের মধগগনেই আছে, এমন অবস্থায় বিদায় বলে দেওয়ার সাহস, শক্তি, ক্ষমতা, এও কি সম্ভব?
লিওনেল মেসি জানিয়ে দিলেন, সম্ভব।
বিজয় মার্চেন্টের নাম মেসি কখনও শুনেছেন বলে মনে হয় না। দুজন দুই জগতের বাসিন্দা। কিন্তু মেসির এই অবসরের ঘোষণা দুজনকে মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে। বিজয় মার্চেন্ট বলেছিলেন, ‘তখনই অবসর নেবে যখন মানুষ জিজ্ঞেস করবে না যে কখন অবসর নিচ্ছ, বরং বলবে, কেন অবসর নিচ্ছ?’
সে কেন’র জবাব হয়তো আছে। মেসি নিজেই ইঙ্গিত দিয়েছেন তাঁর লেখায়। লেখার শেষদিকে বোঝা যায় এই সিদ্ধান্তের যৌক্তিকতা, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই লিখেছিলাম, ফাইনালের দুই দিন পর। আমার বাবার ঘটনার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’
ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড় ভরসার জায়গা বাবার মৃত্যুর পর আর হয়তো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে মন চায়নি। মেসি আকাশী-সাদা গায়ে জড়িয়ে দেশের হয়ে মাঠে নামবেন আর বাবা সেটা চর্মচক্ষে দেখতে পারবেন না, তাতে হয়তো সায় দেয়নি মেসির মন।
ওই যে, জাদুকররা যে ভীষণ আবেগীও হন!
মানুষটা মেসি বলেই হয়তো আবেগের সেই প্রদর্শনে আমরা চমকে যাই, অবিশ্বাস্য লাগে। দুই দশক ছাড়ানো ক্যারিয়ারে মেসির মনের ভেতর উথলে ওঠা আবেগের ছোঁয়া বাইরের বাকি সবাই যতবার পেয়েছেন- হাতে গোনা যাবে। নাহয় পুরো ক্যারিয়ারে যতবার তাঁকে নিয়ে কাটাছেঁড়া হয়েছে, তাঁর দিকে সমালোচনার বিষমাখা তির ধেয়ে গিয়েছে; ওগুলো সহ্য করে চল্লিশেও এই খেলা দেখিয়ে যাওয়া! জাদুকর বলেই সম্ভব হয়তো।
যতবার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, জবাবটা মুখ দেয়নি, দিয়েছে পা। মেসির গোটা ক্যারিয়ারটা তাঁর সামর্থ্য নিয়ে ওঠা প্রশ্ন আর সেই প্রশ্নকে চিরতরে থামিয়ে দেওয়ার গল্পই তো। প্রশ্ন উঠলো, বাঁ পায়ের ওপর অনেক বেশি নির্ভরশীল।
ডান পা দিয়ে শ-খানেক গোল করেও থামলেন না, বিশ্বকাপ ফাইনালেও ডান পা দিয়ে গোল করে জানিয়ে দিলেন, সব্যসাচী শব্দটা তাঁর নামের পাশেও ভালোই যায়।
তাঁর মতো খর্বাকৃতির ফুটবলার নাকি হেড করে গোল করতে পারেন না।
ম্যানচেস্টার ইউনাইটেডের রিও ফার্ডিনান্ডও ২০০৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে হয়তো এমনটাই ভেবেছিলেন। পরে আরও ভালোভাবে মেসিকে মার্ক কেন করেননি। ভেবে হয়তো আজীবন পস্তিয়েছেন।
ইংল্যান্ডের বৃষ্টিস্নাত ঠাণ্ডা আবহাওয়ায় খেলতে পারবেন তো?
ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি গোল, ওয়েম্বলিতে ফিনালিসিমা জয়ের উল্লাস সে প্রশ্নবোধক চিহ্নকে দাঁড়ি বানিয়ে দিয়েছে সেই কবে!
ফ্রি-কিক দিয়ে নাকি গোল করতে পারেন না।
ডিরেক্ট ফ্রি-কিকে ৭৪টা গোল এখন হয়তো সেই সমালোচনা দেখে নিশ্চুপ হেসে যায়।
পেনাল্টি মিস করে চিলির বিপক্ষে দুবার কোপা আমেরিকার শিরোপা হারের পর পেনাল্টি-ব্যর্থতা নিয়ে এত শোরগোল উঠলো, ২০২২ বিশ্বকাপের পর সেই শোরগোলের সুর গেল বদলে। এখন পেনাল্টি শব্দের সঙ্গে তাঁর নামের এক বিচিত্র সমাস ঘোরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কোণে।
এরপর প্রশ্ন উঠল, পেনাল্টি ছাড়া নাকি কিছু জিততে পারেন না। পেনাল্টি ছাড়াই ২০২৪ কোপা আমেরিকা জিতে আবারও প্রমাণ করলেন – এসব সমালোচনার দৌড় তাঁর রাইট উইং থেকে দেওয়া কোনো দৌড়ের চেয়ে দীর্ঘ নয়।
জাবি-ইনিয়েস্তা ছাড়া কিছু করতে পারেন না, ক্যাম্প ন্যুর বাইরে কিছু করতে পারেন না, গুরুত্বপূর্ণ ম্যাচে চুপ থাকেন, অধিনায়কত্বের ক্যারিশমা নেই, ক্লাবের বাইরে কিছু করতে পারেন না! কত প্রশ্ন, কত সন্দেহ।
গত দশ বছরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখেছেন সযতনে। আর সে উত্তরগুলোই সাফল্য হয়ে ধরা দিয়েছে একে একে। জাতীয় দলে কিছু জিততে না পারা ছেলেটার শোকেসে এখন জ্বলজ্বল করে বিশ্বকাপ, গোল্ডেন বল, ব্যালন ডি’অর, কোপা আমেরিকা আরও কত কী! যেকোনো পেশায় সর্বোচ্চ সফল হওয়ার যদি কোনো মাপকাঠি থেকে থাকে, সেটার শুরুও মেসিকে দিয়েই হবে, শেষটায়ও থাকবেন তিনিই।
তিন টুকরো কাগজের সঙ্গে এক সোনালি কলমের কথা দিয়ে শুরু করেছিলাম। সোনালি কলমটার মাহাত্ম্যও কম নয়। কলমটার মাথায় দিকে তাকালে দেখবেন বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটারের অন্যতম সেরা চরিত্র হার্মিওনি গ্রেইঞ্জারের ‘টাইম-টার্নার’। কলমের গায়ে কালো রঙে খোদাই করা হ্যারি পটারের লোগো।
মেসির হ্যারি পটার-প্রীতি আজকের নয়। কিন্তু খোদ হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাওলিংও হয়তো স্বীকার করবেন, বইয়ের পাতায় অবিশ্বাস্য কাণ্ড-কীর্তি ঘটানো হ্যারি পটারকে সবচেয়ে সফলভাবে বাস্তবে ফুটিয়ে তুলেছেন খোদ মেসিই। ফুটবলকে নব্বই মিনিটের গণ্ডি থেকে বের করে এনে বিশ্বের আনাচে-কানাচে থাকা মানুষের হৃদয় রাঙিয়ে দেওয়ার কাজটা তাঁর চেয়ে ভালোভাবে করতে কে পেরেছেন?
প্রশ্নের উত্তর খুঁজতে গেলে হাজারো ড্রিবলিং, ‘লা পাউসা’, ‘স্টাটার স্টেপ’, ‘চপ কাট’, বডি ফেইন্ট আর স্টেপওভারের ভিড়ে তলিয়ে যেতে হয়। সে তলিয়ে যাওয়ার অভিজ্ঞতা বড় সুখের, বড় কাছের। মহাকালের অনন্ততার মাঝে সৃষ্টিকর্তা যে মেসির যুগেই আমাদের জীবিত থেকে বারংবার মুগ্ধ হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তলিয়ে যেতে যেতে সেই সৌভাগ্যের জন্য কৃতজ্ঞতাবোধও কম হয় না। পার্থক্য হোলো, এখন থেকে সেই সুখ আর কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকার অনুভূতির শেষ যুক্ত হবে একটা দীর্ঘশ্বাসও।
সবুজ ক্যানভাসে আকাশী সাদা রঙা এক মধুকরের বিভ্রমজাগানিয়া মুভমেন্ট আর না দেখতে পাওয়ার দীর্ঘশ্বাস।
জনপ্রিয় খবর

নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

বিক্রি করে দেওয়া সেই মুসা ফিরলো দাদা-দাদির কোলে
সর্বশেষ

মবের অপসংস্কৃতি শক্তভাবে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আট বছরের পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
Source:
https://www.risingbd.com/sports/news/661420
সম্পর্কিত বিষয়:
মেসি
বিশ্বকাপ ফাইনাল
বার্সেলোনা
ফুটবল বিশ্বকাপ-২০২৬
ফুটবল
আর্জেন্টিনা
googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1676444362698-0’); });
সর্বশেষ
![]()
রাজশাহীতে রেললাইনে ফাটল, সাড়ে ৩ ঘণ্টা ট্রেন বন্ধ
![]()
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন সুযোগ, খরচ দেবে নিয়োগকর্তা: তথ্য উপদেষ্টা
![]()
চড়া দামে বিক্রির জন্য সার মজুত, ব্যবসায়ীর অর্থদণ্ড
![]()
‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’
![]()
মবের অপসংস্কৃতি শক্তভাবে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
আট বছরের পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
![]()
মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার
![]()
হত্যা মামলার সংখ্যা কিছুটা বেড়েছে, চুরি-ডাকাতি-ছিনতাই কমেছে: তথ্য উপদেষ্টা
![]()
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
![]()
আমদানি-রপ্তানিতে ভারসাম্য আনা সহজ নয়: বাণিজ্যমন্ত্রী
![]()
তেলকে হারিয়ে কলম্বিয়ার অর্থনীতিতে রাজত্ব করছে অবৈধ কোকেন
![]()
ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ারবাজার
![]()
বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু
![]()
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
![]()
মেসির বিদায়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে বার্তা দিলেন
![]()
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
![]()
হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু
![]()
৪৭ কর্মদিবসে অনার্স চতুর্থ বর্ষের ফল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নজির
![]()
গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
![]()
এনআইডি পেলেন ৫৪ হাজার প্রবাসী
googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-2189815-9’); });
পাঠকপ্রিয়
![]()
নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন
![]()
বিক্রি করে দেওয়া সেই মুসা ফিরলো দাদা-দাদির কোলে
![]()
নতুন পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা
![]()
বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে
![]()
টিভিতে আজকের খেলা
![]()
১৯ বছরের ছোট ‘প্রেমিককে’ নিয়ে চর্চায় মালাইকা
![]()
মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্সচালক আটক
![]()
সরকারি চাকরিজীবীদের জন্য মোবাইল বিল, প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা
![]()
অভিনয় যে গুনাহর কাজ তা বুঝতে পেরেছে, পপিকে নিয়ে জয়
![]()
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন?
![]()
হৃদয়-জাকেরের ব্যাটিংয়ে দ. আফ্রিকায় স্বস্তিতে বাংলাদেশ
![]()
‘এই ম্যাচিউরিটি যদি আমাদের আগে থাকত, তাহলে আমরা আলাদাই হতাম না’
![]()
শিল্প কোনো পাপ নয়, লজ্জিত হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন: প্রভা
![]()
আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
![]()
চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নবম পে-স্কেল
googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-2189815-11’); });




