শতাধিক গাড়িতে রংপুরের পথে পঞ্চগড় জেলা জামায়াতের ৫ হাজার নেতাকর্মী

রংপুরের লংমার্চে যোগ দিতে পঞ্চগড় থেকে শতাধিক বাস ও মাইক্রোবাস নিয়ে রওনা হয়েছেন জামায়াতে ইসলামীর প্রায় পাঁচ হাজার নেতাকর্মী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আমির মাওলানা ইকবাল হোসেনের নেতৃত্বে পঞ্চগড় থেকে গাড়িবহরটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

পঞ্চগড় থেকে বোদা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি দেবীগঞ্জ উপজেলায় পৌঁছায়। পরে দেবীগঞ্জ থেকে রংপুরের উদ্দেশে আবারও যাত্রা শুরু করে গাড়িবহরটি।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার পাঁচ উপজেলা থেকে প্রায় পাঁচ হাজার মানুষ শতাধিক বাস ও মাইক্রোবাসে করে রংপুরের লংমার্চে যোগ দিতে রওনা হয়েছেন।

জেলা জামায়াতের নেতাকর্মীরা জানান, বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা পৃথক গাড়িবহরে রংপুরের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তারা লংমার্চের কর্মসূচিতে অংশ নেবেন।

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।