📍 ঢাকা▣ মঙ্গলবার, ৯ জুন ২০২৬

আপনাদের খাদেম হয়ে এসেছি: এটিএম আজহারুল ইসলাম

🔊অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতের এমপি ও দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।

বুধবার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, সাহাপাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

এ সময় বিভিন্ন এলাকার নারী-পুরুষ, প্রবীণ ও তরুণরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান। এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার মান বিষয়ে বিস্তারিত জানতে চান।

এ সময় তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খান, এবং তারাগঞ্জ উপজেলার জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি
আগের খবর
পরের খবর