Voice World BD News

হঠাৎ অসুস্থ জামায়াত আমির | Barta Bazar

হঠাৎ অসুস্থ জামায়াত আমির | Barta Bazar

হঠাৎ অসুস্থ জামায়াত আমির | Barta Bazar

প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। তবে সেখানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি প্রোগ্রামস্থলে উপস্থিত হতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, ‘আজকের ইফতার মাহফিলে জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য যাত্রা করেছিলেন। হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, ‘আমরা জামায়াত আমিরের সুস্থতার জন্য দোয়া করি। জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যে কোনো কারণে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।’

 

বাংলা ম্যাগাজিন / এসএন

Exit mobile version