টাঙ্গাইলে ৪ সন্তানের পিতা ও দুই স্ত্রীর স্বামী দুলাল নামের এক ব্যক্তির সঙ্গে ৩ স

টাঙ্গাইলে ৪ সন্তানের পিতা ও দুই স্ত্রীর স্বামী দুলাল নামের এক ব্যক্তির সঙ্গে ৩ সন্তানের জননী সাজেদা আক্তারের পর/কী/য়া সম্পর্ক ঘিরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের মিথ্যা আশ্বাস, প্রতারণা এবং প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এখন প্রেমিকের বাড়ির উঠানে অনশনে বসেছেন ওই নারী।

​ভুক্তভোগী সাজেদা আক্তার জানান, প্রায় দুই বছর আগে স্বামীর মৃ/ত্যুর পর প্রতিবেশী চার সন্তানের জনক দুলালের সাথে মোবাইলের মাধ্যমে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নানা আশ্বাস দিয়ে দুলাল তাঁকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকতে শুরু করে। বিয়ের কথা বললে আজ-কাল করে সময় পার করতে থাকে এবং বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয়।

​সম্প্রতি সাজেদার ফোন নম্বর ব্লক করে দিয়ে যোগাযোগের সব পথ বন্ধ করে দেয় অভিযুক্ত দুলাল। কোনো উপায় না পেয়ে সাজেদা বিয়ের স্বীকৃতি ও টাকা ফেরতের দাবিতে দুলালের বাড়িতে হাজির হন। তবে বাড়িতে পৌঁছানোমাত্রই দুলালের আগের স্ত্রী ও স্বজনরা তাঁকে মা/রধ/র করে ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে চম্পট দেয়।

​অনশনরত নারী জানান, প্রলোভন দেখিয়ে তাঁর সামাজিক মর্যাদা, টাকা-পয়সা ও থাকার জায়গা সব ধ্বংস করেছে ওই ব্যক্তি। একটি প্রতিবন্ধী সন্তানসহ তিন সন্তানকে নিয়ে তিনি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। গ্রামবাসী ও সমাজের কাছে সঠিক বিচারের আকুতি জানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিয়ের সঠিক মীমাংসা ও বিচার না পাওয়া পর্যন্ত অনাহারেই তিনি এই দরজায় পড়ে থাকবেন।

Exit mobile version