বাস দুর্ঘটনায় কারো অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস ডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটা বাস নদীতে ডুবে যাচ্ছে; এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিনতির ভাবনায় কম্পিত হয়েছি।

এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন এই দোয়া করি। বেদনার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একই সাথে এখানে কারো অবহেলা ছিলো কিনা এবং পদ্ধতিগত সমস্যা ছিলো কিনা তা খতিয়ে দেখতে হবে। আমরা এই ধরণের দুর্ঘটনার কোন পুনরাবৃত্তি দেখতে চাই না।

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।