অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাজার, জলসা, খানকা- এসবে আক্রমণ করা যাবে না। এসবে আক্রমণ করলে আইনগতভাবে ব্যবস্থা নেব।
সম্প্রতি উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোনো খানকা-জলসায় আক্রমণ করেন, আমি এটার আইনগতভাবে ব্যবস্থা নেব।
এই জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না।
তিনি বলেন, খানকা-জলসায় হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার তার কাছে। আপনার কোনো অধিকার নেই কোনো মাজারে আক্রমণ করার। কোনো অধিকার নাই।
বাংলা ম্যাগাজিন /এস পি



