দাঁত ব্রাশ করার পরেও প্রসঙ্গে মুখে দুর্গন্ধ হয় কেন তবে আপনি যদি

তবে আপনি যদি নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করা সত্ত্বেও মুখের দুর্গন্ধ থেকে যায়, তবে এর আরেকটি কারণ হতে পারে জিহ্বার ওপর থাকা কিছু ব্যাকটেরিয়া। কিছু সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়া জিবের ওপর ও গলার পেছনে দ্রুত বৃদ্ধি পায়। এই ব্যাকটেরিয়াগুলো খাবারের প্রোটিন দ্রুত ভেঙে দুর্গন্ধযুক্ত অণু ছড়ায়।
তবে মুখের দুর্গন্ধের পেছনে অনেক সময় কিছু অভ্যাসও দায়ী। পর্যাপ্ত হাইড্রেশন বা শরীরের ভেতরে পানির পরিমাণ কম থাকলে তা দুর্গন্ধের কারণ হতে পারে। কারণ ডিহাইড্রেশন লালা উৎপাদন কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কফি পানও এই সমস্যাকে আরও বাড়াতে পারে। কারণ, ক্যাফেইন লালা উৎপাদন কমিয়ে মুখ শুষ্ক করে তোলে।
অনেক সময় মুখের দুর্গন্ধের জন্য আমরা কেবল দাঁত বা মুখের ভেতরের স্বাস্থ্যকেই দায়ী করি। তবে এই দুর্গন্ধ তৈরির পেছনে আরও কিছু কারণ রয়েছে। রসুন বা পেঁয়াজের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হয়। এজন্য নিয়মিত ফ্লসিং ও জিহ্বা পরিষ্কার করাও জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করে মুখকে হাইড্রেশনের মাধ্যমে আর্দ্র রাখা এবং দুর্গন্ধ সৃষ্টিকারী খাবার ও ধূমপান ত্যাগ করাও প্রয়োজন। আর মুখের দুর্গন্ধের মূল কারণ খুঁজে বের করতে পারলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।



