📍 ঢাকা▣ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংসদ সদস্য পীরজাদা হানজালার ইমামতিতে ঈদ জামাত

🔊অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।

মাদারীপুর জেলার শিবচরে ঈদের জামাতে ইমামতি করেছেন সংসদ সদস্য (এমপি) পীরজাদা সাঈদ উদ্দিন হানজালা।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় বাহাদুরপুর পীর মঞ্জিলের জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য মুসুল্লি নামাজে অংশ নেন।

জানা যায়, মাদারীপুর জেলার শিবচরের ঐতিহাসিক বাহাদুরপুর মঞ্জিল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে তিনি দেশবাসীর জন্য দোয়া করেন। পরে স্থানীয়দের সঙ্গে কৌশল বিনিময়সহ অনেককে আর্থিক সহযোগিতা করেন।

বৃষ্টির কারণে রাস্তা ঘাটে লোকজন কম থাকলেও এমপি তার সহকর্মীদের নিয়ে বিভিন্ন বাজারে দোকানদারদের সঙ্গে দেখা করেন। এলাকায় পায়ে হেটে শিশুদের নিয়ে আনন্দ উপভোগ করতে ঈদ সালামি দেন।

শিবচরের বাহাদুরপুরে ঈদের নামাজ আদায় করতে বিভিন্ন স্থান থেকে হাজারো মুসল্লি এসে উপস্থিত হন। বৃষ্টির কারণে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ইমামতি করেন মাদারীপুর ১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য পীরজাদা হানজালা।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি
আগের খবর
পরের খবর