বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কক্সবাজারে

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা ও শহর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে নাহিদ ইসলাম কক্সবাজার পৌঁছালে বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুখ, জেলা মজলিশে শুরা সদস্য শহীদুল আলম বাহাদুর, রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জিএএম আশেক উল্লাহ এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দীন হেলালী।
এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সুজা উদ্দিন, জেলা আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।



