রাতে মাকে আর সকালে প্রসঙ্গে বাবাকে হারালেন টেকনাফের এক পুলিশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একই পরিবারের দুই সদস্যের আকস্মিক ও পাশাপাশি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ত্রীর মৃত্যুর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার স্বামীও।
মৃত দম্পতির ছেলে কামাল বাংলাদেশ পুলিশের একজন সদস্য। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে রাতে পুলিশ সদস্য কামালের মা ইন্তেকাল করেন। মায়ের এই মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই, মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তার বাবাও পৃথিবীর মায়া ত্যাগ করেন।
দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়ার পরদিনই স্বামীর এমন প্রস্থান এবং একসঙ্গে বাবা-মাকে হারিয়ে চরম শোকের সাগরে পড়েছেন পুলিশ সদস্য কামাল ও তার পরিবারের সদস্যরা। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে রঙ্গিখালীর বাতাস ভারী হয়ে উঠেছে। অল্প সময়ের ব্যবধানে বাবা-মায়ের এই চলে যাওয়াকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।
মরহুম এই দম্পতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।



