কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে- এটি নিশ্চিত করতে হবে: মামুনুল হক

আল্লামা মামুনুল হক বলেন, “আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা এই এলাকাটিকে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে তুলতে চাই। আমাদের সকলের মধ্যে যেন মমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। কেউ যেন কারো ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে  তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদেরকে শিখায়—সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা চাই, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করুন।”

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বাংলা ম্যাগাজিন / এসএন

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।