📍 ঢাকা▣ বুধবার, ১৭ জুন ২০২৬

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

🔊অটো নিউজ ভয়েস ওভার0:00
আপনার ডিভাইস/ব্রাউজারের বাংলা voice engine দিয়ে পড়বে।

নিয়ম যখন সরকারের পক্ষে যায় তখন নিয়ম আর যখন বিপক্ষে যায় তখন তা কাস্টম হয়ে যায় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়মের বেড়াজালে আমাকেও কখনো কখনো আটকে দেয়া হয়। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালেই ঘুরপাক খাচ্ছে সংসদ। এসময় তাদের সাংবিধানিক মারপ্যাচে না রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান।

৭১ বিধিতে আলোচনার মাঝখানে গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা করার জন্য নোট দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নাহিদ ইসলাম। এটি রেওয়াজ ও সংসদের রীতিনীতি বিরুদ্ধে বলে মত দেন সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এই নিয়ে কয়েক মুহুর্তের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, এই রীতি স্পিকার চাইলে ভাঙতে পারেন এমন মতামত দেন তিনি। যদিও স্পিকার রীতি রেওয়াজ মেনে তা ৭১ বিধির পরে আলোচনার জন্য বলেন।

বাংলা ম্যাগাজিন /এস পি
আগের খবর
পরের খবর