ঈদের নাটকে মোশাররফ করিম-হিমি

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী হিমিকে নিয়ে এর আগে ‘মাথা গরম জামাই’, ‘আমি মরি নাই’, ‘বাঁইচা থাইকা লাভ কী’ নাটক নির্মাণ করেছেন পরিচালক তাইফুর জাহান আশিক। আবার তাদের নিয়ে তিনি গত ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে পুবাইলের চটের আগা লোকেশনে নির্মাণ করেছেন আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য বিশেষ নাটক ‘আমি বেশি গরীব’। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন। ক্যামেরায় ছিলেন শামসুল ইসলাম লেলিন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আশিক যখন লাভলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করে তখন থেকেই আসলে তাকে জানি আমি। তারপর আশিক যখন এককভাবে পরিচালক হিসেবে কাজ শুরু করেন, তারপর থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করা হয়েছে। চুপচাপ থেকে বেশ সচেতনতা নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। এই নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। যাদের শুকরিয়া নাই বা যারা আলহামদুল্লিাহ বলতে পারে না বা জানে না, তাদের নিয়েই গল্প। সব সময় শুধু এই দম্পতি নাই নাই করে। গরিব সেজে ফাও খাওয়ার ধান্ধা। হিমির সঙ্গে আমার কিছু নাটক করা হয়েছে। অভিনয়ে বেশ সিনসিয়ার এবং ঠিকঠাক মতো অভিনয়টা করতে চায়। দর্শকও তাকে বেশ পছন্দ করে। হিমি বলেন, এই নাটকে আমি একজন পেশাদার ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এর আগে কোনো কোনো নাটকে একটা বা দুইটা দৃশ্যে ভিক্ষুক চরিত্রে অভিনয় করেছি। মোশাররফ ভাই সব সময়ই সবধরনের চরিত্র বেশ সুন্দরভাবেই ফুটিয়ে তোলেন। তাকে দেখে দেখেই অভিনয়ের অনেক কিছু শেখা যায়। 
মোশাররফ করিম এরই মধ্যে সাগর জাহানের পরিচালনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন। এরই মধ্যে নিলয় আলমগীরও দেশে এসেছেন। নিলয়ের সঙ্গেও কয়েকটি নাটকে কাজ করবেন হিমি। প্যানেল/মো.

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles