শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহমেদুর রহমান তনু নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আহমেদুর রহমান তনু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সেইসঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অল্টারনেটিভ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়তো এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগতভাবে জানাতে পারত।

তিনি আরও বলেন, দল থেকে এখনো কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আর প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির একাধিক প্ল্যাটফর্মে কাজ করার অধিকার আছে। এটা কোনো দোষ হতে পারে না। আমি মনে করি, আমাকে সাময়িক অব্যাহতি দেওয়ার মাধ্যমে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ বাড়ল।

বাংলা ম্যাগাজিন /এস পি

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।